Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

৩০ বছর পর রোগীর পেট থেকে বের করা হলো লাইটার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

৩০ বছর পর রোগীর পেট থেকে বের করা হলো লাইটার

Advertisement

৩০ বছর পর এক ব্যক্তির পেট থেকে বের করা হলো সিগারেটে আগুন ধরানোর লাইটার। জরুরি গ্যাস্ট্রোস্কোপি করার পর চিকিৎসকরা ওই ব্যক্তির পেটে একটি ঘনক আকৃতির বস্তু দেখতে পান, যার গঠন পাকস্থলীর অ্যাসিডে বিকৃত হয়ে গিয়েছিল।

তবে বস্তুটির পৃষ্ঠ মসৃণ ও পিচ্ছিল হওয়ায় একাধিকবার চেষ্টা করেও সেটি বের করা সম্ভব হয়নি। এরপর চিকিৎসকরা বস্তুটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য অপসারণ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

যখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় পেটে থাকা এই আয়তাকার জিনিসটি কী হতে পারে, তখন তিনি নব্বইয়ের দশকের শুরুর দিকের একটি ঘটনার কথা মনে করেন। সে সময় বন্ধুদের সঙ্গে মদ্যপ অবস্থায় এক বাজিতে তিনি একটি প্লাস্টিকের লাইটার গিলে ফেলেছিলেন।

তিনি কখনোই বিষয়টি পরিবারের কাউকে জানাননি এবং ভেবেছিলেন লাইটারটি অনেক আগেই তার শরীর থেকে বেরিয়ে গেছে।

সেই মুহূর্তে তিনি গত কয়েক দশকে মাঝে মাঝে হওয়া অজানা পেটব্যথার ঘটনাগুলোর কথাও মনে করেন, যদিও কখনোই ভাবেননি যে এর কারণ হতে পারে ওই লাইটারটি, যা তিনি প্রায় ৩০ বছর আগে গিলে ফেলেছিলেন।

বস্তুটি যে একটি লাইটার তা নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা এটি অপসারণের একটি কৌশল নির্ধারণ করেন। লাইটারটিকে ঘিরে ধরে সফলভাবে বাইরে বের করে আনা হয়।

যদিও পাকস্থলীর অ্যাসিডে লাইটারটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবুও এর ভেতরে গ্যাস ছিল—এবং চিকিৎসকদের বিস্ময়ের বিষয়, লাইটারটি তখনও সচল ছিল!

সূত্র- সামা

Advertisement

Advertisement

আরও পড়ুন

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

জোরে চিৎকারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রিটিশ নারী

জোরে চিৎকারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রিটিশ নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম