Logo
Logo
×
   

Advertisement

চিত্র বিচিত্র

ঘণ্টায় ৬৯ মাইল স্কেট করে গিনেস রেকর্ড করলেন ‘মিস্টার ওয়ার্ল্ড রেকর্ড’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

ঘণ্টায় ৬৯ মাইল স্কেট করে গিনেস রেকর্ড করলেন ‘মিস্টার ওয়ার্ল্ড রেকর্ড’

গাড়ির সঙ্গে বাঁধা অবস্থায় পার্কিং লট ধরে দ্রুত গতিতে স্কেট করে গিনেস রেকর্ড।

Advertisement

নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ‘মিস্টার ওয়ার্ল্ড রেকর্ড’ বলে পরিচিত ব্যাক্তি। সবচেয়ে দ্রুত আসফল্টে স্কেট করার রেকর্ড তৈরি করেছেন তিনি, যার গতি হয়েছে ঘণ্টায় ৬৯ মাইল।

জনি ক্রুজ বাকিংহাম এ কৃতিত্ব করেছেন একটি গাড়ির সঙ্গে বাঁধা অবস্থায় পার্কিং লট ধরে দ্রুত গতিতে স্কেট করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে তিনি বলেছেন, তার এই প্রচেষ্টা মূলত তার ছেলেকে বড় স্বপ্ন দেখার এবং তার লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করার উদ্দেশে।   

এটি বাকিংহামের গিনেস রেকর্ডের তালিকায় আরেকটি বড় সংযোজন। তিনি ইতিমধ্যেই সাতটি মহাদেশ সবচেয়ে কম সময়ে ঘুরে দেখার মতো অনেক রেকর্ডের মালিক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম