Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

সংগৃহীত ছবি

Advertisement

ইংল্যান্ডের ওকিং শহরের এক অবসরপ্রাপ্ত ডেকোরেটর পুরোনো পোকেমন কার্ড বিক্রি করে কোটিপতি হয়েছেন। প্রায় ১৫ বছর ধরে বাড়ির চিলেকোঠায় পড়ে থাকা কার্ডগুলোর মূল্য সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। স্থানীয় সংবাদপত্রে একটি কার্ড ৬ হাজার পাউন্ডের বেশি দামে বিক্রির খবর পড়ে নিজের সংগ্রহের মূল্য সম্পর্কে জানতে পারেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ অক্টোবর) ইংল্যান্ডের সারে এলাকায় নিলাম প্রতিষ্ঠান ইওব্যাংকসের মাধ্যমে কার্ডগুলো বিক্রি করা হয়। পুরো সংগ্রহটি বিক্রি হয়েছে ১৫ লাখ ৬০ হাজার পাউন্ডে (১.৫৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বর্তমান লাইভ এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় রূপান্তর করলে মোট ২৫ কোটি ৮০ লাখ ২১ হাজার ৫০৪ টাকা)। 

নিলাম প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাজ্যে ট্রেডিং কার্ড বিক্রির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে মূল্যবান নিলাম। এমনকি ইউরোপের রেকর্ডও হতে পারে এই বিক্রি।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, মানুষ প্রায়ই চিলেকোঠায় গুপ্তধন খুঁজে পাওয়ার কথা বলে। কিন্তু আমার ক্ষেত্রে কথাটি আক্ষরিক অর্থেই সত্য।

তিনি জানান, নব্বইয়ের দশকের শেষ দিকে তার ছেলে যখন ছোট ছিল, তখন পোকেমন কার্ড সংগ্রহ করতে শুরু করে। স্কুলে বন্ধুদের সঙ্গে কার্ড বিনিময়ও করত সে। কার্ডগুলো দেখতে সুন্দর লাগায় তিনি নিজেও আগ্রহী হয়ে ওঠেন। একসময় তার মনে হয়েছিল, এগুলো ভবিষ্যতে ভালো বিনিয়োগ হতে পারে।

ওই ব্যক্তি বলেন, ছেলের নিজের কার্ড ছিল। তবে নিলামে বিক্রি হওয়া কার্ডগুলো তাকে ব্যবহার করতে দেননি। এখন সেটিকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন তিনি।

পোকেমন একটি জাপানি বিনোদনভিত্তিক ফ্র্যাঞ্চাইজি। ট্রেডিং কার্ড, ভিডিও গেম এবং অ্যানিমেটেড টেলিভিশন সিরিজের জন্য বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা রয়েছে।

ওই ব্যক্তি জানান, ইবে অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে মালয়েশিয়ার এক বিক্রেতার কাছ থেকে পোকেমন কার্ডের কয়েকটি সম্পূর্ণ সেট কিনেছিলেন তিনি। এর মধ্যে একটি সেট কেনার সময় তার খরচ হয়েছিল ৩০০ পাউন্ড। অথচ বুধবারের নিলামে সেটি বিক্রি হয়েছে ৭৫ হাজার পাউন্ডে।

কার্ডগুলো বিশেষভাবে তৈরি পোকেমন অ্যালবামে সাজিয়ে রাখা হয়েছিল। সেগুলো খোলাও হয়নি। পরে তার ছেলে পোকেমন নিয়ে আগ্রহ হারিয়ে ফেললে কার্ডগুলো চিলেকোঠায় তুলে রাখা হয়। দীর্ঘ ১৫ বছর পর সেই অবহেলিত সংগ্রহই তার জীবনে এনে দিয়েছে বিপুল অর্থ।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআইয়ের চোখে ধরা পড়ল ইন্টারনেটের বড় দুই ত্রুটি

এআইয়ের চোখে ধরা পড়ল ইন্টারনেটের বড় দুই ত্রুটি

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে?

ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

যেভাবে ব্রিটেনের ৪৬১ বছরের সমুদ্রযাত্রার ইতিহাস উন্মোচন করল এআই

আরও পড়ুন

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

প্রেমের কৌশল শিখতে এআইয়ের দ্বারস্থ হচ্ছেন ভারতীয়রা

প্রেমের কৌশল শিখতে এআইয়ের দ্বারস্থ হচ্ছেন ভারতীয়রা

সমুদ্রের তলদেশে ডাকবাক্স, বছরে জমা পড়ে দেড় হাজারের বেশি চিঠি!

সমুদ্রের তলদেশে ডাকবাক্স, বছরে জমা পড়ে দেড় হাজারের বেশি চিঠি!

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম