Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

১৭ ফুট লম্বা অজগর, ওজন ৬৪ কেজি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৫২ পিএম

১৭ ফুট লম্বা অজগর, ওজন ৬৪ কেজি

বিশ্বের সবচেয়ে বড় অজগর। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের ‘সবচেয়ে বড়’ অজগর (পাইথন) ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এটি একতলা ভবনের চেয়েও দীর্ঘ। লম্বায় ১৭ ফুট। ওজন কত জানেন? ৬৪ কেজি। ফ্লোরিডার গবেষকরা বলছেন, এটি বিশ্বের সবচেয়ে বড় অজগর। খবর এনডিটিভির।
 
অজগরটি বার্মিজ প্রজাতির। দক্ষিণ ফ্লোরিডার জাতীয় উদ্যান ‘বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভ’-এর ফেসবুক পেজে নারী অজগরটির ছবি প্রকাশ করা হয়েছে। ফেসবুক পেজে অজগরটির ছবিও দেয়া হয়েছে। এতে দেখা গেছে, চারজন লোক মস্ত বড় এই অজগরটি ধরে আছেন। 

গবেষকরা বলেন, অজগরটি দক্ষিণ ফ্লোরিডায় পাওয়া এযাবৎকালের দীর্ঘতম সাপ। এই জাতীয় সাপ হরিণ কিংবা কুমির সহজেই গিলে খেয়ে ফেলতে পারে। 

পুরুষ পাইথনের শরীরে রেডিও ট্রান্সমিটার লাগিয়ে এটি ধরা হয়েছে। বাচ্চা ফোটাতে বসা ৭৩টি ডিমসহ এটি ধরা হয়। এনডিটিভির প্রতিবেদনে কবে কোথা থেকে সাপটি ধরা হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।

Advertisement

অজগর

Advertisement

আরও পড়ুন

এটি বিশ্বের সবচেয়ে ভারি কুমড়া, ওজন কত?

এটি বিশ্বের সবচেয়ে ভারি কুমড়া, ওজন কত?

১০৮ বছর বয়সেও চালান গাড়ি, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ২০৩৩ সাল পর্যন্ত!

১০৮ বছর বয়সেও চালান গাড়ি, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ২০৩৩ সাল পর্যন্ত!

মৎস্যকন্যা কি সত্যিই ছিল, নাকি শুধুই মিথ?

মৎস্যকন্যা কি সত্যিই ছিল, নাকি শুধুই মিথ?

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম