Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা: বিজ্ঞান

Advertisement

Icon

মো. আমিনুল ইসলাম

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিনিয়র শিক্ষক

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

ষষ্ঠ অধ্যায় : পলিমার

দীদার মামাবাড়ি যাওয়ার জন্য একটি উলের কাপড়ের শার্ট পরিধান করে। গ্রীষ্মের প্রখর রোদে এ শার্ট পরে হাঁটার কিছুক্ষণ পরই সে সম্পূর্ণ ঘেমে যায় এবং তার খুব অস্বস্তি লাগে। এ জন্য বড় মামা তাকে বকুনি দেয়।

ক. নাইলন কী?

খ. প্লাস্টিকের রাসায়নিক ধর্ম ব্যাখ্যা কর।

গ. দীদারের অস্বস্তি লাগার কারণ ব্যাখ্যা কর।

ঘ. দীদারকে বড় মামার বকুনি দেয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর-ক : নাইলন হচ্ছে একটি সেলুলোজিক তন্তু যা এডিপিক এসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।

উত্তর-খ : প্লাস্টিক রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। পাতলা এসিড বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া না করলেও শক্তিশালী এসিডে দ্রবীভূত হয়।

প্লাস্টিক দাহ্য, তবে পচনশীল নয়। মাটি বা পানিতে দীর্ঘদিন পড়ে থাকলেও এরা পচে না।

উত্তর-গ : দীদারের পরিধানকৃত শার্ট টিউল বা পশমের। পশমি পোশাক তাপ কুপরিবাহী বলে এগুলো শীতবস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। সেখানে বাতাস আটকে থাকতে পারে। পশমি শার্ট তাপ কুপরিবাহী হওয়ায় গ্রীষ্মের প্রচণ্ড রোদে দীদারের দেহ থেকে তাপ বের হওয়ার পথ পায় না। তাই তার শরীর ঠাণ্ডা করার জন্য প্রচুর ঘাম হয়। প্রচুর ঘামের কারণে শার্ট ভিজে তার অস্বস্তি তৈরি হয়। এ ছাড়া শরীর থেকে প্রচুর লবণ পানি বের হয়ে যাওয়ায় সে কিছুটা দুর্বলও বোধ করে। তাই সব মিলিয়ে পশমের শার্ট পরায় দীদারের অস্বস্তি লাগছিল।

উত্তর-ঘ : দীদার গ্রীষ্মের রোদে পশমের শার্ট পরে মামাবাড়ি যাওয়ায় মামা তাকে বকুনি দিয়েছিল। সাধারণত পশমি কাপড় তাপের কুপরিবাহী হওয়ায় শীতকালে এ ধরনের পোশাক পরিধান করা হয়। এতে দেহ থেকে তাপ পরিবেশে চলে যেতে পারে না। তাই শীতে শরীর গরম থাকে এবং আরাম বোধ হয়। অন্যদিকে গরমকালে এ কাপড় পরলে গরমে ঘেমে অস্বস্তির সৃষ্টি হয়। পোশাক নির্বাচনে ঋতু, কাপড়ের ধরন, আবহাওয়া ইত্যাদি বিষয় মাথায় রাখতে হয়। দীদারের পোশাক নির্বাচন ভুল ছিল বলে মামা তাকে বকা দিয়েছিলেন। যা যথার্থ ছিল। দীদারের উচিত ছিল গরমে কোনো সুতি বস্ত্র পরিধান করা।

জ্ঞানমূলক

১. রেশম পোকা থেকে কী তৈরি হয়? উ : গুটি বা কোকুন

২. চিকন বা মিহি সুতার জন্য কতটি নাল টানা হয়?

উ : ৫-৭টি

৩. বৈদ্যুতিক সুইচ বোর্ড কী দিয়ে তৈরি?

উ : ব্যাকে লাইট নামক পলিমার।

৪. পিভিসির পূর্ণ রূপ কী?

উ : পিভিসির পূর্ণ রূপ হল পলিডিনাইল ক্লোরাইড

৫. ব্যাকলাইটের মনোমার কী?

উ : ফেনল ও ফরমাল ডিহাইড।

৬. মেলামাইন রেজিনের মনোমার কী?

উ : মেলামাইন ও ফরমালডিহাইড।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩১)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩১)

এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয়পত্র

এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয়পত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম