৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩১)
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
Advertisement
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. দুর্নীতি ও গোপনীয়তার মাঝে-
ক. বিপরীত সম্পর্ক বিদ্যমান
খ. কোনো সম্পর্ক নেই
গ. ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান
ঘ. মৌলিক সম্পর্ক বিদ্যমান
২. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন কে?
ক. আলমন্ড খ. পাওয়েল
গ. এস.ই. ফাইনার ঘ. ডেভিড ট্রুম্যান
৩. গণতন্ত্রের প্রাথমিক শর্ত কী?
ক. সবার অংশগ্রহণ
খ. সবার সমান অধিকার
গ. স্বচ্ছতা ও জবাবদিহিতা
ঘ. সতর্ক সুচিন্তিত জনমত
৪. একটি শক্তিশালী নৈতিক কাঠামো কীসের ভিত্তি তৈরি করে?
ক. ক্ষমতা ও একনায়কতন্ত্র
খ. জনআস্থা ও বিশ্বাসযোগ্যতা
গ. সামরিক শক্তি ও আধিপত্য
ঘ. ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি
৫. সুশাসনের ধারণাটি মূলত কোন প্রেক্ষাপট থেকে উদ্ভূত হয়েছিল?
ক. বিশ্বশান্তি বজায় রাখা খ. পুঁজিবাদের বিস্তার
গ. উন্নয়ন কার্যক্রমের ব্যর্থতা
ঘ. সামরিক জোট গঠন
৬. ‘পুণ্য হলো দুটি দুষ্টের মাঝামাঝি পথ : একটি হলো অতিরিক্ত, অন্যটি ঘাটতি।’ কে বলেছেন?
ক. প্লেটো খ. এরিস্টটল গ. সক্রেটিস ঘ. জন লক
৭. ‘কিকব্যাক’ (Kickback) শব্দটি দুর্নীতির কোন রূপের সঙ্গে সম্পর্কিত?
ক. অবৈধ অর্থ প্রদান খ. নিয়োগে স্বজনপ্রীতি
গ. ক্ষমতার অপব্যবহার ঘ. সরকারি সম্পত্তি আত্মসাৎ
৮. Public Policy প্রণয়নের সময় কোন মূল্যবোধটি সাধারণত সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করার জন্য প্রধান বিবেচ্য বিষয় হয়?
ক. চরম ব্যক্তিস্বার্থ খ. জনস্বার্থ
গ. আন্তর্জাতিক সম্পর্ক ঘ. সামরিক অগ্রাধিকার
৯. E-governance সুশাসনের কোন দুটি উপাদানকে সরাসরি শক্তিশালী করে?
ক. সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
খ. স্বচ্ছতা ও দক্ষতা
গ. সাংস্কৃতিক সংহতি ও ধর্মীয় মূল্যবোধ
ঘ. আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি
১০. পাবলিক সার্ভিসে Probity শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?
ক. সততা ও নৈতিকতা খ. দ্রুত সেবা প্রদান
গ. উচ্চ শিক্ষা ডিগ্রি অর্জন ঘ. প্রযুক্তিগত দক্ষতা
১১. নৈতিকতার কোন নীতি অনুযায়ী, কোনো কাজের নৈতিকতা তার উদ্দেশ্য দ্বারা নির্ধারিত হয়?
ক. Consequentialism খ. Utilitarianism
গ. Intentionalism ঘ. Naturalism
১২. সুশাসন পরিমাপের জন্য বিশ্বব্যাংকের সূচকগুলোর মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়?
ক. সরকারের কার্যকারিতা
খ. রাজনৈতিক স্থিতিশীলতা
গ. নিয়ন্ত্রণ ক্ষমতা ও জবাবদিহিতা
ঘ. চরম দারিদ্র্যের হার
১৩. মানবাধিকার নিশ্চিত করা সুশাসনের কোন উপাদানের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত?
ক. দক্ষতা ও ফলপ্রসূতা খ. ন্যায্যতা ও সমতা
গ. সম্পদ ব্যবস্থাপনা ঘ. দ্রুত উন্নয়ন
১৪. যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে-
ক. সততা খ. সদাচার
গ. কর্তব্যবোধ ঘ. মূল্যবোধ
১৫. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
ক. ইমানুয়েল কান্ট খ. স্টুয়ার্ট মিল
গ. বার্ট্রান্ড রাসেল ঘ. ম্যাককরনি
১৬. সামাজিক বিশৃঙ্খলার চরম রূপকে কী বলে?
ক. নৈরাজ্য খ. উন্নতি গ. অবক্ষয় ঘ. পতন
১৭. আত্মসংযম ব্যাক্তির কোন ক্ষেত্রে ভূমিকা রাখে?
ক. নৈতিক ভাবাবেগে খ. বুদ্ধিবৃত্তির অনুশীলনে
গ. নৈতিক অবদমনে ঘ. নৈতিক প্রগতিতে
উত্তর : ১.গ, ২.গ, ৩.ঘ, ৪.খ, ৫.গ, ৬.খ, ৭.ক, ৮.খ, ৯.খ, ১০.ক, ১১.গ, ১২.ঘ, ১৩.খ, ১৪.ঘ, ১৫.গ, ১৬.ক, ১৭.ঘ।
গ্রন্থনা : আফজাল হোসেন
