এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র
Advertisement
উজ্জ্বল কুমার সাহা, সহকারী অধ্যাপক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বহুনির্বাচনি প্রস্তুতি
১. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
ক. অভিশ্রুতি খ. বিষমীভবন
গ. স্বরলোপ √ঘ. অন্তর্হতি
২. স্বভাবত ‘ষ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক. অনুষঙ্গ খ. অভিষেক গ. অনুষ্ঠান √ঘ. অভিলাষ
৩. ‘মনীষা’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক. মনস+ঈষা খ. মনঃ+ঈষা
গ. মনশ+ইষা ঘ. মনি+ঈষা
৪. ‘বনস্পতি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বনঃ+পতি খ. বন+স্পতি
গ. বনস+পতি √ঘ. বন+পতি
৫. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?
√ক. সামান্য খ. আধিক্য
গ. আতিশয্য ঘ. ধারাবাহিকতা
৬. পৌনঃপুনিকতা বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?
ক. ছোট ছোট ডাল কেটে ফেল
খ. ঝির ঝির বাতাস বইছে
গ. ধীরে ধীরে যাও
√ঘ. ডেকে ডেকে হয়রান হয়েছি
৭. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক. নিচয় খ. দাম
√গ. নিকর ঘ. রাজি
৮. গবেষণা কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক শব্দ √খ. রূঢ়ি শব্দ
গ. যোগরূঢ় শব্দ ঘ. নবসৃষ্ট শব্দ
৯. মধ্যম পুরুষের উদাহরণ কোনটি?
ক. তারা খ. আমরা
গ. আমি √ঘ. তোমরা
১০. প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়- উঠলে ক্রিয়াটি কোন ক্রিয়া?
ক. সমাপিকা √খ. অসমাপিকা
গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
১১. সাইরেন বেজে উঠল- এখানে কী বুঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে?
√ক. আকস্মিকতা খ. ব্যাপ্তি
গ. সমাপ্তি ঘ. ক্রমশ
১২. কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?
ক. অন্যপদ খ. উভয় পদ
গ. পূর্বপদ √ঘ. পরপদ
১৩. কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ বহুব্রীহি সমাসের সমাপদ?
ক. দ্বিপ খ. দীপ √গ. দ্বীপ ঘ. দিপ
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
রাষ্ট্র ও সরকারব্যবস্থা
বহুনির্বাচনি প্রস্তুতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১। কোনটি সংসদীয় সরকারের গুণ?
ক. অতি দলীয় মনোভাব
খ. ক্ষমতার বিভাজন
গ. সমালোচনার সুযোগ
ঘ. স্থিতিশীলতার অভাব
২২। আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারের কয়টি রূপ রয়েছে?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
২৩। সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে কোন দেশে?
i. ভারত ii. বাংলাদেশ iii. অস্ট্রেলিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৪। গণতন্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থা?
ক. কঠোর খ. জটিল
গ. নমনীয় ঘ. অসহনীয়
২৫। ডিকটেটর অর্থ কী?
ক. বহু নায়ক খ. অনেক নেতা
গ. একনায়ক ঘ. এককেন্দ্রিক
২৬। ছোট রাষ্ট্রের উপযোগী এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে কোন দেশে?
i . ভুটান
ii. শ্রীলংকা
iii. বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৭। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্র কোন ধরনের?
ক. সমাজতান্ত্রিক খ. পুঁজিবাদী
গ. রাজতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক
২৮। কোনটি স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা?
ক. গণতন্ত্র খ. সমাজতন্ত্র গ. একনায়কতন্ত্র ঘ. সংসদীয়
২৯। এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয় কেমন?
ক. কম খ. বেশি
গ. পরিমাণমতো ঘ. অত্যন্ত বেশি
৩০। বর্তমান বিশ্বে কোন ধরনের সরকারের সংখ্যা নগণ্য?
ক. গণতান্ত্রিক
খ. রাষ্ট্রপতিশাসিত
গ. নিরঙ্কুশ রাজতন্ত্র ঘ. এককেন্দ্রিক
উত্তর: ২১.গ ২২.ঘ ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.গ।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও ঢাকা
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১২৩। স্থির বস্তুর অবস্থাকে কী বলে?- স্থিতি
১২৪। চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে?- আপেক্ষিক স্থিতি
১২৫। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কত ভাবে হতে পারে?- দুই
১২৬। সময়ের সঙ্গে কোন বস্তুর দিক ও দূরত্ব উভয় পরিবর্তন হলে বস্তুটি কি হবে?- গতিশীল
১২৭। যা পরিমাপ করা যায় তাকে কী বলে?- রাশি
১২৮। দিকের বিবেচনায় বস্তুজগতের রাশিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?- দুই
১২৯। কোন রাশির অপর নাম ভেক্টর রাশি?- দিক রাশি
১৩০। ওজন কোন রাশি?- ভেক্টর রাশি
১৩১। দুটি ভেক্টর রাশির মান যদি 4m এবং 3m হয় তবে এর যোগফলের সর্বনিম্ন মান কত হবে?- 1m
১৩২। ত্বরণ কী ধরনের রাশি?- ভেক্টর রাশি
১৩৪। কোনটি গতি বস্তুর গতিপথের ওপর নির্ভর করে না?- সরণ
১৩৫। গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে তাকে কী বলে?- সুষম বেগ
১৩৬। অসম বেগে গতিশীল একটি বস্তুর দূরত্ব-সময় লেখ কীরূপ হবে?- বক্ররেখা
১৩৭। গতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলো ব্যবহৃত হয় তাদেরকে কী বলে?- গতির সমীকরণ
১৩৮। স্থির অবস্থান হতে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? - 1 : 4 : 9
১৩৯। কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়?- বেগ-সময়
১৪০। কোন গতি বিপরীত দিকে ফিরে আসবে?- স্পন্দন গতি
১৪১। মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ড কত মিটার দূরত্ব অতিক্রম করলে?- 18 মিটার
১৪২। একটি বস্তু 5m ব্যাসের বৃত্তাকার পথ 2 বার ঘুরালে সরণ কত?- 0m
১৪৩। মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 সেকেন্ডে 3m দূরত্ব অতিক্রম করলে 5 sec এ কত দূরত্ব অতিক্রম করবে?- 75m
১৪৪। পরম গতির ক্ষেত্রে প্রসঙ্গ বস্তুর অবস্থা কীরকম?- পরম স্থির
১৪৫। কোনো বস্তুর কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তার গতিকে কি বলা হয়?- চলন গতি
১৪৬। 10m ব্যাসবিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির একচতুর্থাংশ অতিক্রম করলে সরণ কত?- 7.071m
১৪৭। দুটি ভেক্টরের মান 4cm ও 7cm এদের যোগফল কত?- 3-11cm
১৪৮। বিনা বাধায় পড়ন্ত বস্তুর কিরূপ হবে?- সুষম ত্বরণ
বল
১। ঘর্ষণ কী?- একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়, এ বাঁধাকে ঘর্ষণ বলে।
২। সাম্য বল কাকে বলে?
- কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যবস্থায় থাকে, তবে ওই বলগুলোকে সাম্য বল বলে।
৩। বল কাকে বলে?
- যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
৪। জড়তা কী?
- বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে।
৫। স্পর্শ বল কী?- যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
