Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Advertisement

Icon

সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাষ্ট্র, নাগরিকতা ও আইন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে কী ধরনের প্রতিষ্ঠান মনে করা হতো?

ক. পরিবার নিয়ন্ত্রিত খ. সমাজ নিয়ন্ত্রিত

গ. সমাজ প্রধান কর্তৃক নিয়ন্ত্রিত ঘ. ঈশ্বরের সৃষ্টি

২. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?

ক. নির্দিষ্ট ভূখণ্ড খ. সরকার

গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি

৩. স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য উপাদান কোনটি?

ক. সরকার খ. সার্বভৌমত্ব গ. রাষ্ট্র ঘ. জনসমষ্টি

৪. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?

ক. সরকার খ. সার্বভৌমত্ব

গ. নির্দিষ্ট ভূখণ্ড ঘ. জনসমষ্টি

৫. সার্বভৌম ক্ষমতার দিক কয়টি?

ক. ২ খ. খ গ. ৪ ঘ. ৫

৬. বর্তমানে প্রতিটি স্বাধীন রাষ্ট্র নিজেদের কীরূপ রাষ্ট্র বলে তুলে ধরে?

ক. শ্রেষ্ঠ খ. শক্তিশালী গ. উন্নত ঘ. কল্যাণমূলক

৭. ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা’- রাষ্ট্রের কোন ধরনের কাজ?

ক. ঐচ্ছিক খ. আবশ্যক

গ. অপরিহার্য ঘ. অনাবশ্যক

৮. রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পালন করে?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

৯. ‘জনগণের অধিকার রক্ষা’- রাষ্ট্রের কোন ধরনের কাজ?

ক. ঐচ্ছিক খ. আবশ্যক

গ. অপরিহার্য ঘ. অনাবশ্যক

১০. সার্বভৌমত্বের মূল বৈশিষ্ট্য-

i. রাষ্ট্রের স্বাধীনতার ধারক

ii. রাষ্ট্রের চরম ক্ষমতা

iii. বিচারিক কাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

একজন দার্শনিকের মতে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত হয় একটি নির্দিষ্ট সংগঠন।

১১. উদ্দীপকে কোন দার্শনিকের কথা বলা হয়েছে?

ক. গার্নার খ. প্লেটো গ. অ্যারিস্টটল ঘ. ম্যাকাইভার

১২. উদ্দীপকের নির্দিষ্ট সংগঠনের উপাদান হলো-

i. সার্বভৌমত্ব ii. সরকার iii. ভূখণ্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

১৩. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটি?

ক. জনগণের চিকিৎসা ব্যয় মেটানো

খ. জনগণকে শিক্ষিত করে তোলা

গ. নদী খননের ব্যবস্থা করা

ঘ. অবকাঠামো নির্মাণ

১৪. রাষ্ট্র গঠনের পূর্বশর্ত ও রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?

ক. সার্বভৌমত্ব খ. নির্দিষ্ট ভূখণ্ড

গ. জনসমষ্টি ঘ. সরকার

১৫. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

ক. রুশো খ. জন লক গ. ম্যাকাইভার ঘ. অ্যারিস্টটল

১৬. বর্তমানে নগর রাষ্ট্রের বদলে কোন রাষ্ট্রের উদ্ভব ঘটেছে?

ক. জাতীয় রাষ্ট্রের খ. আধুনিক রাষ্ট্রের

গ. গণতান্ত্রিক রাষ্ট্রের ঘ. অত্যাধুনিক রাষ্ট্রের

১৭. নাগরিকের অন্যতম দায়িত্ব-

i. ভোট দেওয়া

ii. সংবিধান মেনে চলা

iii. আইনের প্রতি সম্মান দেখানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

১৮. কেউ আইন অমান্য করলে সমাজে কী দেখা যায়?

ক. অপরাধ খ. শৃঙ্খলা

গ. বিশৃঙ্খলা ঘ. অসচেতনতা

১৯. আইনের অনুশাসন হলো-

i. রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ii. আইনের প্রাধান্য iii. সাম্য প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

২০. তথ্য অধিকার আইনের দ্বারা-

i. সঠিক তথ্য পাওয়া যায়

ii. গণতন্ত্রের ভিত মজবুত হবে

iii. ভোগান্তি বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

২১. আধুনিক যুগে আইনের প্রধান উৎস কোনটি?

ক. প্রথা খ. ধর্ম গ. বিচারকের আইন ঘ. আইনসভা

২২. রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়?

ক. সরকার খ. সার্বভৌমত্ব

গ. রাষ্ট্র ঘ. জনসমষ্টি

উত্তর : ১.ঘ ২.গ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.গ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.খ ২০.গ ২১.ঘ ২২.ক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩১)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩১)

এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয়পত্র

এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয়পত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম