Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

যমুনা ফিউচার পার্কে জমকালো ফ্যাশন শো ও কনসার্ট

আগামী প্রজন্মের হাতেই নিহিত ন্যায়পরায়ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ -পরিকল্পনামন্ত্রী

Advertisement

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক। কেনাকাটার পাশাপাশি এখন এই শহরের অন্যতম বিনোদন স্থানও যমুনা ফিউচার পার্ক। সেখানেই হাজার হাজার মানুষ জমকালো এক ফ্যাশন শো ও কনসার্ট উপভোগ করল শুক্রবার।

দেশের নামিদামি সব মডেলের ক্যাটওয়াকের মধ্য দিয়ে এই সময়ের ফ্যাশনেবল সব পোশাক উপস্থাপন করা হয় এ আয়োজনে। পুরস্কৃত করা হয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে।

বিকালে যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্টে এই ফ্যাশন শো ও কনসার্টের আয়োজন করা হয়। ‘দারাজ প্রেজেন্টস ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ড ফল’ শিরোনামের এই আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলেখা মান্নান, যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম, চিত্রনায়ক অনন্ত জলিল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন যেখানে সব শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নিতে পারেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এমন একটি রাষ্ট্র নিয়ে এগিয়ে যেতে চায় যা আধুনিক ও পরিশীলিত।

আমরা বিশ্বাস করি আগামী প্রজন্মের হাতেই নিহিত ন্যায়পরায়ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। সুমাইয়া রোজালিন ইসলাম এমন একটি আয়োজনের প্রশংসা করেন।

আয়োজনের শুরুতেই দারাজের কিউয়ে হেঁটে পোশাক পরে দর্শকদের মাত করেন মডেলরা। এরপর ছিল ইরানি বোরকার মনজুড়ানো ক্যাটওয়াক।

একে একে ক্যাটওয়াকে লুবনান, ক্লথিয়ানা, রিচম্যান, জিনস অ্যান্ড কোং, সিক্স লাইফস্টাইল, ফিট এলিগেন্স, ইনফিনিটির পোশাকগুলো মডেলরা নানা কিউয়ের মাধ্যমে তুলে ধরেন।

এ আয়োজনে হিপহপ সঙ্গীত পরিবেশন করে মেয়েদের দল ওমাদা। সবশেষ আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন হাবিব ওয়াহিদ।

 

Advertisement

শপিংমল

Advertisement

আরও পড়ুন

বগুড়ার ধাপ সুলতানগঞ্জ হাট খাস আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি

খাস আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি

কৃষিতে নতুন সম্ভাবনা মীরসরাইয়ে সূর্যের আলোয় পাতকুয়ো

মীরসরাইয়ে সূর্যের আলোয় পাতকুয়ো

রাজশাহীতে সক্রিয় ৩৫ কিশোর গ্যাং

রাজশাহীতে সক্রিয় ৩৫ কিশোর গ্যাং

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিতেই আটকা ক্যাম্পাস সম্প্রসারণ

প্রতিশ্রুতিতেই আটকা ক্যাম্পাস সম্প্রসারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম