Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শায়েস্তাগঞ্জে বিউটি হত্যা

প্রধান আসামি বাবুল ৫ দিনের রিমান্ডে

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলোচিত কিশোরী বিউটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি বাবুল মিয়াকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রোববার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রাতে সিলেটের বিয়ানিবাজার এলাকার রামদা গ্রামে ফুপুর বাড়ি থেকে বাবুলকে গ্রেফতার করে র‌্যাব-৯। শনিবার তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আদালত সূত্রে জানা যায়, রোববার বিকালে শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত ও মামলার তদন্ত কর্মকর্তা মানিকুল ইসলাম আসামি বাবুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে পুলিশ সুপার বিধান ত্রিপুরা নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানান, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তথ্য প্রমাণাদি উদ্ধারের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, ১৬ মার্চ রাতে নানার বাড়ি লাখাই উপজেলার গুণিপুর গ্রাম থেকে নিখোঁজ হয় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ছায়েদ আলীর মেয়ে বিউটি আক্তার। পরদিন নানার বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে হাওরে তার লাশ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় বিউটি আক্তারের বাবা ছায়েদ আলী একই গ্রামের বাবুল মিয়া ও তার মা ইউপি সদস্য কলম চান বিবিকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতেই বাবুলের মা ইউপি সদস্য কলম চান বিবি ও বন্ধু ইসমাইল মিয়াকে আটক করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম