Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম

সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

Advertisement

মাগুরার ৮ বছর বয়সি শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, সেই শিশুটি আজ দুপুর ১টার দিকে সিএমএইচে মারা গেছে। আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আমরা সবাই শোকার্ত। এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে।

আসিফ নজরুল বলেন, আমরা আজকেই পোস্টমর্টেম প্রতিবেদন নেওয়ার ব্যবস্থা করেছি। সেই শিশুর মরদেহ দাফনের জন্য হেলিকপ্টারে মাগুরায় নিয়ে যাওয়া হবে। সেই শিশুর মরদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত থাকবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন।

ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, আশা করি- আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় (দণ্ডবিধি) স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আশা করছি, আগামী সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে।

আসিফ নজরুল বলেন, আপনারা জানেন অতীতে ধর্ষণ মামলায় অব্যাহত শুনানির মাধ্যমে (বিচার শুরু হওয়ার) ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে।আমরা যদি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন। কারণ, এখানে পারিপার্শ্বিক এত স্বাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে- ফলে আমরা আশা করছি খুব দ্রুত সময়ে এই মামলার বিচার হবে। ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

তবে এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের দিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান উপদেষ্টা। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement

ধর্ষণ হত্যা বিচার

Advertisement

আরও পড়ুন

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সম্প্রচার করবে বিটিভি

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

বিচারকদের কর্মস্থল ত্যাগে নতুন নির্দেশনা

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম