ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
১২ ফেব্রুয়ারি, ২০২৬
সকাল ০৭.৩০ - বিকাল ৪.৩০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
১২ ফেব্রুয়ারি, ২০২৬
সকাল ০৭.৩০ - বিকাল ৪.৩০
নির্বাচনের সময়সূচি
সংক্ষিপ্ত তথ্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ (13th National Parliament Election 2026) বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঁক পরিবর্তনকারী নির্বাচন হতে যাচ্ছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে।
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ একটি ঐতিহাসিক দিন। এদিন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে একটি সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা গোলাপি রঙের একটি আলাদা ব্যালটে সংবিধানের কাঠামোগত পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে তাদের রায় দেবেন।
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
তৃতীয় লিঙ্গ
১,২৩২
আসন সংখ্যা
৩০০
আসন স্থগিত
১
মোট প্রার্থী
২০৩৪
স্বতন্ত্র প্রার্থী
২৭৫
রাজনৈতিক দল
৫১







