Logo
Logo
×

Advertisement

এশিয়া

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

Advertisement

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে, দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।

আব্বাস আরাঘচি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের নেতারা আঞ্চলিক স্থিতিশীলতা ও টেকসই শান্তির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাতে আরও জানা যায়, টেলিফোন আলাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন আব্বাস আরাঘচি। 

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

আরও পড়ুন

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আরও ৩  রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম