Logo
Logo
×

Advertisement

এশিয়া

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০

Advertisement

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭১২ জনে পৌঁছেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB) মঙ্গলবার (২ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তিনটি প্রদেশে বন্যায় ৫০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে এবং প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাপানুলি এবং সিবোলগা এলাকায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না।

সরকারি এবং আন্তর্জাতিক সাহায্য আকাশপথ ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে ত্রাণ পৌঁছায়নি। এর ফলে খাদ্য ও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে, এবং ক্ষতিগ্রস্তরা অনেক জায়গায় দোকান ভাঙচুর ও খাদ্য লুটপাটের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের মতে, অনেকেই ঘরবাড়ি ছাড়তে চান না, কারণ বন্যার পরও ঘরবাড়ি, ফসল এবং যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পদাং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের সুংগাই নিয়ালো গ্রামে এখনও রাস্তা পরিষ্কার করা শুরু হয়নি এবং বাইরের কোনো সাহায্যও পৌঁছায়নি।

এই সংকটপূর্ণ পরিস্থিতিতে, যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক স্টারলিংক সেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

আরও পড়ুন

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আরও ৩  রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম