Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

Advertisement

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার বিরুদ্ধে ‘জেন-জি’ বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সাড়ে ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শন করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন এবং রুপিয়ার অবমূল্যায়নসহ জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার বিরুদ্ধে এ আন্দোলনের ডাক দিয়েছে। 

এ ছাড়া পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর এক স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।

দেশটির সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি নির্বাচিত হলেও তার জনতুষ্টিবাদী বিভিন্ন কর্মসূচির কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। ফলে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে তার জনপ্রিয়তার হার ৮১.২ শতাংশ থাকলেও চলতি মাসে তা ইতিহাসে সর্বনিম্ন ৪৪.৫ শতাংশে নেমে এসেছে। এর আগে ২০২৫ সালে একজন মোটরবাইকচালক পুলিশি হামলায় নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল এবং পরে গত আগস্টেও ব্যাপক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

ইন্ডিয়া টুডের বিশ্লেষণ জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচন জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম