Logo
Logo
×

Advertisement

বিএনপি

তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন গণতান্ত্রিক সরকার হবে: খন্দকার মারুফ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন গণতান্ত্রিক সরকার হবে:  খন্দকার মারুফ

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মেঘনা উপজেলায় বিএনপির এই গণজোয়ার প্রমাণ করে, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হবে। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে টিটির চর, বুড়িয়াকান্দি, রামপ্রসাদের চর, চালিভাঙ্গা ও নলচরে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান তার প্রণীত নতুন পরিকল্পনায় সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নেবেন। বিএনপি হচ্ছে- মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আশাভরসার কেন্দ্রস্থল। এই দলটি ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে, জনগণ ভালো ও নিরাপদ থাকে। সেজন্য ধানের শীষে ভোট দিতে সর্বস্তরের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

খন্দকার মারুফ বলেন, একটি উন্নত দেশ বিনির্মাণে  আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের গণমুখী পরিকল্পনা রয়েছে। আগামী দিনে তার ডায়নামিক নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার জন্য ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, এই দেশে বিএনপিই একমাত্র দল, যখনই ক্ষমতায় ছিল, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছে। অপরদিকে অন্যরা ক্ষমতায় থেকে দুর্নীতি, চাঁদাবাজি,টেন্ডারবাজি ও লুটপাট করে দেশ ধ্বংস করেছে। এসব কারণে  দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে,  বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। বিএনপিও জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে দেশকে এগিয়ে নিয়েছে।

একটি শক্তি ফেব্রুয়ারির  নির্বাচনকে পেছাতে বা বাধাগ্রস্ত করতে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান। 

খন্দকার মারুফ বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। দল হিসাবে বিএনপি এবং নেতা হিসাবে  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অপ্রতিদ্বন্দ্বী। ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড এবং অসহায়  মা-বোনেরা পাবেন ফ্যামিলি কার্ড। মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য থাকবে অবারিত সুযোগ সুবিধা। 

খন্দকার মারুফ ১২ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

জনগণের স্বার্থরক্ষায় নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে

ড. খন্দকার মারুফ জনগণের স্বার্থরক্ষায় নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে

গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড.খন্দকার মারুফ

গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড.খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সমৃদ্ধ দেশ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

ড. খন্দকার মারুফ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সমৃদ্ধ দেশ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

মেঘনায় স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে

যুবদল নেতা গ্রেফতার মেঘনায় স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে

আরও পড়ুন

ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির

ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম