Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ড. খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সমৃদ্ধ দেশ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সমৃদ্ধ দেশ গড়তে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য। এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, অপরাধীর কোনো দল নেই, আদর্শ নেই। সে শুধুই অপরাধী। তারা দেশ ও জাতির শত্রু এবং নিরাপদ বাংলাদেশ গড়ার পথে মারাত্মক অন্তরায়। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপরাধীদের দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এসব অপরাধী যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নিতে তিনি মেঘনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সোমবার (২৪ আগস্ট) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ বলেন, একটি প্রযুক্তিনির্ভর, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, যা এখন জনগণের কাছে দৃশ্যমান। জনগণ উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আইনশৃঙ্খলার উন্নতি অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার চরম দুঃশাসন, জুলুম ও নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারেক রহমান সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। আগামী দিনে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

মেঘনার ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্যসচিব মো. সালাহউদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীন প্রমুখ।

সভায় বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন হয়। জনগণ নিরাপদে, সুখ-স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে। মানুষ এসব কাজের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে।

তিনি বলেন, সরকার কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করেছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অসহায়, দুস্থ ও কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ অব্যাহত রয়েছে। গত ছয় মাসে তারেক রহমান রাষ্ট্রের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। জনগণ তাঁকে ঘিরে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন দেখছে।

সভায় ড. খন্দকার মারুফ মেঘনা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাঁদাবাজি ও সন্ত্রাস দমন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি মেঘনা উপজেলার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনস্বার্থ রক্ষা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। নতুবা জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কোনো ধরনের গাফিলতি কিংবা শৈথিল্য জনগণ বরদাশত করবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের স্বার্থরক্ষায় নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে

ড. খন্দকার মারুফ জনগণের স্বার্থরক্ষায় নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে

গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড.খন্দকার মারুফ

গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা অপরিহার্য: ড.খন্দকার মারুফ

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতাও দূর করতে হবে

প্রতিমন্ত্রী টুকু আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতাও দূর করতে হবে

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান ফলকার তুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান ফলকার তুর্কের

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম