Logo
Logo
×

Advertisement

বিএনপি

যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই আবার ষড়যন্ত্র করছে: খোকন

Advertisement

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী প্রতিনিধি) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই আবার ষড়যন্ত্র করছে: খোকন

ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই আবার সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ তা ভোটের মাধ্যমে ১২ তারিখে প্রতিহত করবে ইনশাআল্লাহ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সোনাইমুড়ি পৌরসভার ভানুয়াই ভুইয়া বাড়িতে নির্বাচনি প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন  নাকি তারা বেহেশতের টিকিট দেবে। তাহলে তো মানুষের নামাজ রোজা কিছুরই দরকার হবে না। জীবিত থাকতে বেহেশতের টিকিট পেয়ে গেলে আর কি দরকার। মিথ্যা আশ্বাস দিয়ে আর কত জনগণকে ধোঁকা দেবে তারা।

তিনি বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যেন বিপুল ভোটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করতে পারি।

সোনাইমুড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক বিএনপির সভাপতি লাতু ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আহ্বায়ক মোতানের হোসেন মানিক, পৌরসভার  বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহাবুব, উপজেলা যুবদলের সভাপতি রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়ার সঞ্চালনায় বিএনপি, যুবদল, ছাত্রদল  এর অঙ্গসংগঠনের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম