Logo
Logo
×

Advertisement

বিএনপি

সুখবর পেলেন বিএনপি নেতা

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

সুখবর পেলেন বিএনপি নেতা

বিএনপির লোগো। ফাইল ছবি

Advertisement

বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তাকে পুনরায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল জেলা (উত্তর) বিএনপির  আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়কের বহিষ্কারাদেশ কেন্দ্র থেকে প্রত্যাহার হওয়ায় মো. জাকির হোসেন শরীফকে পুনর্বহাল করা হলো। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পৌর বিএনপির সদস্যসচিব ফরিদ মিয়ার স্ট্রোকজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে ৮নং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় তার স্থলে শামীমুল হক শামিমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

অনুলিপি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পাঠানো হয়েছে।

মিজানুর রহমান খান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির হোসেন শরীফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের আনিত অভিযোগ কেন্দ্রীয় বিএনপি তদন্ত করে সত্যতা না পেয়ে প্রত্যাহার করেছে।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরও পড়ুন

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম