Logo
Logo
×

Advertisement

অন্যান্য

শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভূখা মিছিল আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৪ এএম

শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভূখা মিছিল আজ

তিন দফা দাবিতে শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা। ফাইল ছবি

Advertisement

তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা এবার নতুন কর্মসূচি হিসেবে ভূখা মিছিলের ঘোষণা দিয়েছেন। প্রতীকী এ মিছিলে আজ রোববার খালি থালা-বাটি হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন তারা।

শনিবার রাতে আন্দোলনরত শিক্ষক সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, জাতির মেরুদণ্ডকে শক্ত করছি। কিন্তু নিজের জীবনে নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতি এখনও অধরাই। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুনেছি, বাস্তবে পাইনি কিছুই।

এদিকে ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়িয়েছে এক সপ্তাহে। সপ্তম দিনে এসে শনিবার তারা রাজধানীতে কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এ ছাড়া শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের একাংশ গত দুদিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা পর্যন্ত যায়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, মন্ত্রী, উপদেষ্টা ও আমলাদের শুধু বাড়িভাড়া নয়, পুরো বাড়ি লাগে। কিন্তু আমরা ন্যায্য বাড়িভাড়া পাচ্ছি না। এক সপ্তাহ ধরে রাস্তায় বসে ঘুমিয়ে আন্দোলন করছি; তবুও কেউ শুনছে না।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কদম ফোয়ারায় শিক্ষকদের বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, শিক্ষকরা কোনো দুর্নীতি করেন না; দুর্নীতি করেন আমলারা। অথচ শিক্ষকরাই রাস্তায় বসে ন্যায্য অধিকার চাচ্ছেন– এটা জাতির জন্য লজ্জা। আমলাদের চেয়ে শিক্ষকদের বেতন বেশি হওয়া উচিত। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ পাশে থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

অবসরে যাওয়া ৭০ হাজার শিক্ষক পাবেন পাওনা

প্রধানমন্ত্রী আজ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন অবসরে যাওয়া ৭০ হাজার শিক্ষক পাবেন পাওনা

আরও পড়ুন

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, হাজিরার নির্দেশ ১০ নভেম্বর

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, হাজিরার নির্দেশ ১০ নভেম্বর

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

নতুন এমপিওভুক্ত ৩৭৬ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেল পেলেন ১,৫৯৪ জন

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম