Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

Advertisement

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে।

ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে রোকেলা হলের শিক্ষার্থীরা জানান, তাদের হলের বেশ কয়েকস্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, বন্ধের সময়টাতে যতোটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। 

এদিকে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, শহীদুল্লাহ হলসহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

এর আগে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ সময় আজ রোববার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে অনুরোধ জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

জগন্নাথ হলের ট্র্যাজেডি: ৪০ প্রাণের স্মৃতিতে শোকাতুর ঢাবি

জগন্নাথ হলের ট্র্যাজেডি: ৪০ প্রাণের স্মৃতিতে শোকাতুর ঢাবি

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

জবাবদিহিতা আদায়ে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

আরও পড়ুন

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

পে-স্কেলের দাবি কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

পে-স্কেলের দাবি কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম