Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইআবিতে দোয়া মাহফিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ এএম

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইআবিতে দোয়া মাহফিল

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) প্রশাসন। 

রোববার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের নির্দেশনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, বিশবিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ ও রেজিস্ট্রার মো. আইউব হোসেন বক্তব্য রাখেন। 

এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. রফিক আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, উপ রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি, উপ-পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক নেত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘ সময় চেয়ারপার্সনের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

তারা বলেন, সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে চারদলীয় জোট, বিশ দলীয় জোটসহ সরকারি ও বিরোধীদলে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

শত জুলুম নির্যাতন সত্ত্বেও দেশ ছেড়ে কোথাও যাননি। দেশের মানুষের সঙ্গেই ছিলেন তিনি। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে অটল ছিলেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি।

আলোচনা শেষে তার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মোয়াজ্জেম হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন

খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি আজও পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ

খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি আজও পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ

আরও পড়ুন

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম