Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবিতে পাকিস্তানের পতাকা পদদলন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

ঢাবিতে পাকিস্তানের পতাকা পদদলন

ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি হলের প্রবেশপথে পাকিস্তানের প্রতীকী পতাকা আঁকা হয়। প্রতীকী এ পতাকায় লেখা হয়, ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার।’ পরে তার ওপর হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। 

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং রোববার রাতে সার্জেন্ট জহুরুল হক হলে এ প্রতিবাদ জানান তারা।

এর আগে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনের মাটিতেও পাকিস্তানের পতাকা লাগিয়ে সেটির ওপর পায়ে হাঁটতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেসব ছবি দেখা যায়। কিন্তু পরে হলগুলোর সামনে সেই পতাকা আর দেখা যায়নি।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কারিব চৌধুরী বলেন, মহান বিজয় দিবসের এই মাসে আমাদের আজকের উদ্যোগ হলো সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতার এক প্রকাশ, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি।

তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক-হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদরদের প্রতি, যারা আমাদের মা-বোনদের ওপর নির্বিচারে নির্যাতন চালিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল।

‘এই প্রতিবাদ, এই ক্ষোভ—সবই আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসারিত’ উল্লেখ করে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই উচ্চারণ স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না পেছানোর সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না পেছানোর সিদ্ধান্ত

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’

ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

ঢাবিতে আবার ককটেল বিস্ফোরণ হলে ভিসি-প্রক্টরের খেসারত আদায়ের হুঁশিয়ারি কাদেরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম