Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ফাইল ছবি।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির সাবেক শিক্ষার্থী ও সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চব্বিশেরর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম