Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

জকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

জকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ

Advertisement

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে ২৯ তারিখ বিকাল সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসুর ভোটগ্রহণ চলবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য ১টি করে ভোটগ্রহণ বুথ থাকবে এবং ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম