Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

চাঁদাবাজির অভিযোগে আটক ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

চাঁদাবাজির অভিযোগে আটক ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী

চাঁদাবাজির অভিযোগে আটক ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর ইডেন মহিলা কলেজের ১নং গেটের সামনে থেকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। 

সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ বিগ্রেড (অজেয়–৪) আজিমপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—রুদ্র রহমান, মো. বাইজিদ, মাসুদ রানা ও আবির হোসেন। 

সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ইডেন মহিলা কলেজের আশপাশের এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। সোমবার সকালে চাঁদা আদায়ের সময় বাপ্পি নামের এক ব্যক্তি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটকরা তাকে মারধর করে। এতে তিনি আহত হন। ঘটনার পরপরই ইডেন কলেজের সামনে অবস্থানরত সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যায়।

ক্যাম্পে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক চারজনই ঢাকা কলেজের শিক্ষার্থী। টহল দল আরও জানায়, তাদের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের অভিযোগ ছিল।

সূত্রে আরও জানা গেছে, ৪ জানুয়ারি ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করে ক্যাম্পে আনা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেন। তবে মুক্তি পাওয়ার মাত্র একদিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে, যা তাদের অপরাধপ্রবণতা স্পষ্টভাবে প্রকাশ করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১১টার দিকে আটক চারজনকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় লালবাগ থানার এসআই দেবাশীষ জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম