Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জকসু নির্বাচন

টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন কথা বলছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। ছবি: যুগান্তর

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ব্যালট নাম্বারের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। 

অভিযোগ করে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, নির্বাচনের সময় আমরা দেখতে পাই, একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন ব্যালট নাম্বারের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু শুরুতে কমিশনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। 

তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা প্রমাণ উপস্থাপন করলে নির্বাচন কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের ব্যালট নাম্বারের টোকেন নিয়ে বুথের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। তবে এর আগে আমাদের প্যানেলের কাউকে টোকেন নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এতে করে শুরুতে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। 

কোন প্যানেল ব্যালট নাম্বারের টোকেন নিয়ে প্রবেশ করেছে এ বিষয়ে জানতে চাইলে একেএম রাকিব বলেন, শহীদ সাজিদ ভবন থেকে আমাদের এজেন্টরা এ তথ্য জানিয়েছেন। কোন প্যানেলের নাম আপাতত জানি না। 

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯ টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। 

নির্বাচনে মোট ২১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: জকসু নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

সাংগঠনিক দুর্বলতায় ছাত্রদলের পরাজয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সাংগঠনিক দুর্বলতায় ছাত্রদলের পরাজয়

জকসু নির্বাচনে ২১ পদে জয় পেলেন যারা

জকসু নির্বাচনে ২১ পদে জয় পেলেন যারা

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

জকসু নির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির প্রার্থী

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

আরও পড়ুন

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৫২ প্রতিষ্ঠান

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৫২ প্রতিষ্ঠান

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

রাকসুর জিম সরঞ্জাম বিতরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আপত্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম