Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

অভিনেতা আসাদ ও ঢাবি শিক্ষক মোনামীর সেই ছবি নিয়ে যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম

অভিনেতা আসাদ ও ঢাবি শিক্ষক মোনামীর সেই ছবি নিয়ে যা জানা গেল

ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া। ফাইল ছবি

Advertisement

অভিনেতা আসাদুজ্জামান আসাদ ক্যামেরার সামনে আছেন দীর্ঘদিন ধরে। অভিনয় করেছেন সাত শতাধিক বিজ্ঞাপনচিত্রে, সঙ্গে কিছু নাটক ও চলচ্চিত্র। তবে তিনি আলোচনায় আসেন ছাত্র-জনতার আন্দোলনের উত্তাল সময়ে দেওয়া এক বক্তব্যের সুবাদে।

সম্প্রতি ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও অভিনেতা আসাদুজ্জামান আসাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তাদের ভিন্ন পোশাকের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে এই ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির সূত্রপাতের খোঁজে Ahmed Nirjon BSL নামের একটি ফেসবুক প্রোফাইলে ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টে একই ছবির সন্ধান পাওয়া যায়। এই পোস্টের কমেন্টে অভিনেতা আসাদুজ্জামান আসাদের ফেসবুক প্রোফাইলে গত ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টের লিংক দেওয়া ছিল।

উক্ত পোস্টে থাকা একাধিক ছবির মধ্যে একটি ছবির সঙ্গে আলোচিত ছবিটির ব্যাকগ্রাউন্ড, আসাদ ও মোনামীর দাঁড়িয়ে থাকার দৃশ্য, আনুষঙ্গিক উপাদানের মিল রয়েছে। তবে তাদের পোশাকের ভিন্নতা দেখা যায়। 

অর্থাৎ, উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। 

এছাড়া, গুগলের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনির তথ্য অনুযায়ী, ছবিটিতে সিন্থআইডি (SynthID) নামের ডিজিটাল জলছাপ শনাক্ত হয়েছে। গুগল তাদের এআই টুল ব্যবহার করে তৈরি বা জেনারেট করা কনটেন্টে এই জলছাপ যুক্ত করে থাকে।

প্রসঙ্গত, অভিনেতা আসাদুজ্জামান আসাদ ও ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) সম্পর্কে একজন অপরজনের কাজিন। 

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের প্রচারিত এই ছবিটি এআই দিয়ে সম্পাদিত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী

অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী

ঢাবি শিক্ষকের ব্যক্তিগত তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট, থানায় জিডি

ঢাবি শিক্ষকের ব্যক্তিগত তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট, থানায় জিডি

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল

মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল

তারা খুব বাজেভাবে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন: কাদের

তারা খুব বাজেভাবে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন: কাদের

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম