Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ক্যানসার আক্রান্ত চবি শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ এএম

ক্যানসার আক্রান্ত চবি শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মোহাম্মদ রাশেদুল ইসলাম ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বুধবার (১৫ এপ্রিল) মধ্য রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, বিবিএ ৮ম সেমিস্টারের এই শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইউনিটে ভর্তি ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বলেন, ‘রাশেদ খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। দেখা হলেই সে হাসিমুখে কথা বলতো। রমজানে ঈদের ছুটিতে সে অসুস্থ হয়ে পড়ে। আগামী মে মাসে তার পরীক্ষা হওয়ার কথা ছিল।’

বিভাগের শিক্ষকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

জানতে চাইলে বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তার মৃত্যুতে আমাদের বিভাগ গভীরভাবে শোকাহত। অসুস্থ থাকাকালীন তার পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি এবং হাসপাতালে গিয়ে আমরা তাকে দেখে এসেছি। তার চিকিৎসা ছিল খুবই ব্যয়বহুল। আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে তার বাবাকে কিছুটা অর্থ সহযোগিতা দিতে পেরেছে। তবে আগামী রোববার বিভাগের মিটিংয়ে তার বিষয়টি বিবেচনা করা হবে।’

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষার্থীরা আসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে তার শরীরে ক্যান্সার রোগ ধরা পড়ে। এই ধরনের ক্যান্সারে বেঁচে ফেরার সম্ভাবনা থাকে। আমরা ভেবেছিলাম সে খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু তা আর হলো না। সে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

ছয় বছরের শিশুকে নিয়ে ১৮ তলা ভবন থেকে লাফ দিলেন মা

ছয় বছরের শিশুকে নিয়ে ১৮ তলা ভবন থেকে লাফ দিলেন মা

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

আরও পড়ুন

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষকদের ফেসবুক ব্যবহারে নতুন নির্দেশনা

শিক্ষকদের নতুন পে স্কেলের চিঠিতে স্মারক নম্বরে ভুল, যা বলছে মন্ত্রণালয়

শিক্ষকদের নতুন পে স্কেলের চিঠিতে স্মারক নম্বরে ভুল, যা বলছে মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম