Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:০৮ এএম

ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে ৭ দিনের চীন সফরের উদ্দেশে রওনা হয়েছেন।

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

সফরের আগে ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য প্রতিনিধিদলের সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন।

পাশাপাশি তিনি সফরকালীন ডাকসু নেতাদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করেন।

১৫ সদস্যের মধ্যে রয়েছেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।

সপ্তাহব্যাপী এ সফরে ডাকসু প্রতিনিধিদল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া তারা দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থান ঘুরে দেখবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএস’র

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও  তন্বী বরখাস্ত

বোমা মারতে টাকা দেওয়ার প্রস্তাব, ঢাবির আমানুল্লাহ ও তন্বী বরখাস্ত

আরও পড়ুন

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ মেধাবী পাচ্ছেন ল্যাপটপ, তালিকা হবে যে প্রক্রিয়ায়

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ মেধাবী পাচ্ছেন ল্যাপটপ, তালিকা হবে যে প্রক্রিয়ায়

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম