Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৪ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

Advertisement

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে (বাড্ডা) গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ববি হাজ্জাজ প্রত্যাশা জানিয়ে আরও, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতা-ভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পরিবেশ গড়বে সরকার

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পরিবেশ গড়বে সরকার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আরও পড়ুন

পে-স্কেলে নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

পে-স্কেলে নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

‘বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ’

‘বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম