Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জবির ৩৩০ কোটির বাজেটে ১৪৩ কোটিই ঘাটতি, সম্পূরক বৃত্তি নিয়ে শঙ্কা

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:১৫ পিএম

জবির ৩৩০ কোটির বাজেটে ১৪৩ কোটিই ঘাটতি, সম্পূরক বৃত্তি নিয়ে শঙ্কা

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৩৩০ কোটি টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। হল নির্মাণের ৩০ কোটি টাকা, বিশেষ বৃত্তির জন্য ৬০ কোটি টাকাসহ মোট ১৪৩ কোটি ৩৯ লাখ টাকা ঘাটতি বাজেট ধরা হয়েছে৷

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। ঘাটতি বাজেট পূরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

এদিকে গত অর্থবছরে এমফিল ও মাস্টার্স থিসিসে জন্য ৪ কোটি টাকা বরাদ্দ থাকলেও এবার কোনো বরাদ্দ রাখা হয়নি। এছাড়া সম্পূরক বৃত্তি বাবদ ৬০ কোটি টাকাও ঘাটটি বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ ফলে পরবর্তী অর্থ বছর থেকে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে৷

অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থবছরের ৩৩০ কোটি টাকার বাজেটে ইউজিসির সম্ভাব্য বরাদ্দ ১৫৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি ৫০ লাখ টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা। বাজেটে গবেষণা খাতে ৮ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৩০ লাখ টাকা, অন্যান্য অনুদানে ৬২ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকা, যন্ত্রপাতি ক্রয়ে ৫ কোটি ৯৭ লাখ টাকা, যানবাহন খাতে ৫ কোটি টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ২ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য মূলধন ব্যয়ে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

এছাড়া বেতন-ভাতার জন্য ১২৯ কোটি ৮০ লাখ ৬৬ হাজার টাকা এবং পণ্য ও সেবা খাতে ১০৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে বাজেটে বিশেষ বৃত্তির জন্য ৬০ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন (ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, প্রথম সংশোধিত) প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এ প্রকল্পের আওতায় ২০২৬–২০২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে ২০১ কোটি ২১ লাখ ১১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। সভায় জানানো হয়, ইউজিসি গবেষণা অনুদান, যানবাহনসহ কয়েকটি খাতে প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ দিয়েছে এবং কিছু বরাদ্দ এখনো স্থগিত রয়েছে। সংশোধিত বাজেটে এসব অর্থ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। 

এছাড়া শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে হল নির্মাণের জন্য ৩০ কোটি টাকা, বিশেষ বৃত্তির জন্য ৬০ কোটি টাকাসহ মোট ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকার ঘাটতি পূরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কনসার্টে সংঘর্ষ জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবীনবরণ কনসার্টে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নবীনবরণ কনসার্টে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’—জকসুর মানববন্ধন

‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’—জকসুর মানববন্ধন

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম