Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

রাবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে রেললাইন অবরোধ

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম

রাবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে রেললাইন অবরোধ

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগ কেন্দ্র করে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফিরছিলেন তিনি।

অভিযোগ রয়েছে, ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায় করছিলেন। এর প্রতিবাদ করলে ফোরকান উদ্দীনকে টিটিরা মারধর করেন। এ ঘটনার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন।

বিস্তারিত আসছে...

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম