Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

দোরগোড়ায় ঢাবি ছাত্রদলের নতুন কমিটিও, শীর্ষ পদে আলোচনায় যারা

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

দোরগোড়ায় ঢাবি ছাত্রদলের নতুন কমিটিও, শীর্ষ পদে আলোচনায় যারা

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটিও যেকোনো সময় ঘোষণা হতে পারে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি সাধারণত কাছাকাছি সময়ে ঘোষণা করা হয়। ফলে কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তনের আভাসের পর ঢাবি ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়েও আলোচনা জোরালো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতার সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংগঠনটির একাধিক সূত্র জানিয়েছে। ফলে যেকোনো সময় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার প্রত্যাশা জানান। তিনি দীর্ঘ দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ করেন।

এদিকে শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম (নতুন কমিটি) কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আসবে।’

‘রাকিব-নাছির’ কমিটির বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কী কথা হয়েছে, তাতে কী নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়—তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।’

দোরগোড়ায় ঢাবি ছাত্রদলের নতুন কমিটি

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রস্তুতিও চলছে। দলীয় একাধিক সূত্র বলছে, চলতি সপ্তাহেই কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাবি শাখার নতুন কমিটিও ঘোষণা হতে পারে।

বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি গঠনের আলোচনা শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কারণে তা পিছিয়ে যায়।

এবার কেন্দ্রীয় কমিটি পরিবর্তনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আসায় ঢাবি শাখাতেও নতুন নেতৃত্ব নিয়ে তৎপরতা বেড়েছে। শীর্ষ পদপ্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

শীর্ষ পদে আলোচনায় যারা

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায় রয়েছেন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, গাজী মোহাম্মদ আল-আমিন এবং সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসানের নাম সম্ভাব্য শীর্ষ নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছে।

এ ছাড়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলমের নাম রয়েছে আলোচনায়।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও আবিদুল ইসলাম খান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, প্রচার সম্পাদক তানভীর হাসান ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসানের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।

এ ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক এবং ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফের নামও আলোচনায় রয়েছে।

আন্দোলনে ভূমিকা ও সাংগঠনিক দক্ষতায় গুরুত্ব

নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত ভাবমূর্তি ও শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ছাত্রদলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন। একই সঙ্গে নিয়মিত শিক্ষার্থী ও বিতর্কমুক্ত নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থানে রয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের নতুন কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনে কোনো ধরনের সিন্ডিকেট বা ব্যক্তিকেন্দ্রিক প্রভাব যেন না থাকে, সেটিও চান তারা।

দলীয় সূত্রগুলো বলছে, নেতৃত্ব নির্বাচনে আন্দোলন-সংগ্রামে ভূমিকার পাশাপাশি ত্যাগ, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত ভাবমূর্তি ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীবান্ধব ও বিতর্কমুক্ত নেতৃত্বকেও অগ্রাধিকার দেওয়া হবে।

তবে শেষ পর্যন্ত কারা ঢাবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আসছেন, তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। দলীয় সূত্রের দাবি, এবারের কমিটিতে যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার ভিত্তিতে নেতৃত্ব বাছাইয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ফলে নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন ছাত্রদলের আবিদ

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন ছাত্রদলের আবিদ

কপাল পুড়ল যুবদল-ছাত্রদলের ৮ নেতার

কপাল পুড়ল যুবদল-ছাত্রদলের ৮ নেতার

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ

মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ

আরও পড়ুন

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

নিয়োগে অনিয়ম যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম