Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

Advertisement

মেহেরপুরের গাংনীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের বই দেখে উত্তর লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নিয়ে ব্যবস্থা হিসেবে পরীক্ষার সময় নকলের সঙ্গে জড়িত চার পরীক্ষার্থীকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলছে।

এদিকে পরীক্ষা চলাকালে নকলের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাদের মারধর করে দুটি মুঠোফোন ও একটি মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিকেরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন। এ ঘটনায় রাব্বি আহমেদ গাংনী থানায় রফিকুজ্জামান, মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

সাংবাদিকদের অভিযোগ, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজে যান। সেখানে পরীক্ষার্থীদের বই খুলে উত্তর লিখতে দেখেন। এ দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ আরও এক শিক্ষক এবং কয়েকজন পরীক্ষার্থী তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তারা।

সাংবাদিক তারেক হোসেনের অভিযোগ, ভিডিও ধারণ করায় শিক্ষকেরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তাদের মারধর করে ভিডিও ধারণ করা দুটি মুঠোফোন ও নাগরিক টেলিভিশনের বুম ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হলেও তারা কৌশলে সেখান থেকে বের হয়ে আসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গণমাধ্যমকর্মীরা হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার কারণ কী, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া সরঞ্জাম উদ্ধারের চেষ্টাও চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ আট দফা দাবি

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ আট দফা দাবি

শিক্ষা, ভাষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইউনান বিশ্ববিদ্যালয়

শিক্ষা, ভাষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইউনান বিশ্ববিদ্যালয়

‘বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট’ প্রতিবেদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

‘বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট’ প্রতিবেদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

৪৯তম বিসিএস ৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

আরও পড়ুন

রাত ২টা, রাস্তা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা

রাত ২টা, রাস্তা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম