Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বড় সুখবর দিল বোর্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বড় সুখবর দিল বোর্ড

ফাইল ছবি।

Advertisement

মাদ্রাসার যেসব শিক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

রোববার (৩০ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ খ্রিষ্টাব্দের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণের প্রক্রিয়া কয়েকটি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে। 

নির্দেশনায় বলা হয়, শুধু ২০২৭ খ্রিষ্টাব্দে দাখিল পরীক্ষার কেন্দ্রস্থিত মাদ্রাসা থেকে দাখিল প্রাইভেট রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ১৯ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে) হতে হবে। রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ ফি জমা দেওয়া যাবে ৩০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তথ্য এন্ট্রি করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

আবেদনের প্রক্রিয়া

যে কোন ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd প্রবেশ করে e-sife এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN ও Entry Password দিয়ে লগইন (Login) করে পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২৪১/- রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে। এন্ট্রি অপশনে গিয়ে আলিম প্রাইভেট সিলেক্ট করতে হবে। এন্ট্রিকৃত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্যের তালিকার প্রিন্ট আউট নিয়ে ভালভাবে তথ্য যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাইয়ে ভুল ধরা পড়লে লিস্টের Edit অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করতে পারবে। জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে। দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারিত (নবায়নযোগ্য নয়)। চাকুরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে রেজিস্ট্রেশন ও ফরমপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়াও প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরমপূরনের জন্য যে কোন আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত কোন আবেদনপত্র গ্রহণ যোগ্য নয়। প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট পরীক্ষার্থী অতিরিক্ত বিষয় গ্রহণ করতে পারবে না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

একই প্রশ্নে কলেজ-মাদ্রাসার বোর্ড পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

একই প্রশ্নে কলেজ-মাদ্রাসার বোর্ড পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

আলিমে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা

আলিমে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা

আরও পড়ুন

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম