Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

Advertisement

ডাকসু ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, শেখ মুজিবর রহমান নামে থাকা হলের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন ডাকসু নেতৃবৃন্দ। 

বুধবার দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিনি এ কথা জানিয়েছেন।

ভিপি সাদিক কায়েম ফেসবুকে ডাকসু নেতৃবৃন্দের ওয়াকআউটের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হল থেকে ফ্যাসিবাদের আইকনের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন ডাকসু নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি প্রশাসন ফ্যাসিবাদী গোষ্ঠী ও তাদের আইকনদের প্রতি আপোষকামিতা দেখিয়ে সিন্ডিকেটে পাশ হওয়া প্রস্তাবটি পুনরায় রিভিউত পাঠিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে দেয়। আজ তারা ফ্যাসিবাদের আইকনের নাম পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।’ 

শেয়ার করা এ ভিডিওতে দেখা যায়, সিনেট অধিবেশনে ডাকসু ভিপি কথা বলছেন। এসময় তাকে বলতে শোনা যায়, ‘স্টুডেন্টরা ট্রমাটাইজড। তারা যখন এ নামে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদেরকে ট্যাগিং করা হচ্ছে। তাদের ভিক্টিমাইজ করা হচ্ছে। যে শিক্ষার্থীরা বিজয় দিবসে ফুল দিতে স্মৃতিসৌধে শেখ মুজিবের ব্যানার নিয়ে গেল, সেই শিক্ষার্থীদের ব্যানার যখন ছিনিয়ে নেওয়া হল, তাদের পরিচয় কী হবে, এর জবাব কি দিব?

তিনি বলেন, ‘আশেপাশের শিক্ষার্থীরা যে মতামত দিয়েছে সে মতামত নিয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেলাম, পরবর্তীতে তারা এসএমটির মিটিং করল, সেখানে এপ্রুভ হল, পরবর্তীতে তারা বলল আমরা সিন্ডিকেট মিটিং করব, সিন্ডিকেট হওয়ার পরেও এটা সিনেটে মিটিং হলে সিদ্ধান্ত হবে। আজকে যখন সিনেটে আসলাম এখন আবার বলা হচ্ছে সিন্ডিকেট। এভাবে যদি শিক্ষার্থীদের পরিচয়ের কারণে বিক্ষিপ্ত করার সুযোগ করে দেওয়া হয়, সারা বাংলাদেশে বর্তমান সরকার আসার পরেও সংসদে বিল হয়েছে। প্রায় ১৮০টি অবকাঠামোর নাম পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদের আইকনদের নামে যে নাম গুলো ছিল।’ 

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের শিক্ষার্থীদের মতামত গুলোকে বারবার অগ্রাহ্য করা হচ্ছে, এবং আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়ার পরেও এদিনেও যেহেতু শিক্ষার্থীদের মতামতকে অগ্রহ্য করছে সুতরাং আমরা ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে আমরা এ প্রোগ্রাম থেকে ওয়াকআউট করলাম। ধন্যবাদ।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ

মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

ডাকসু নির্বাচনসহ ১৪ দাবি মানবাধিকার সংগঠন এইচআরডিএসের

আরও পড়ুন

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

‘বিসিএসের গেজেটে ১৩ আছে, ১৫ আছে কিন্তু আমার মেধাক্রম ১৪ নেই’

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম