Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে জরুরি নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে জরুরি নির্দেশনা

Advertisement

বদলি ও সংযুক্তির আদেশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করা শিক্ষকদের তথ্য দ্রুত ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইপিইএমআইএস)-এ হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুনের স্মারকের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির মাধ্যমে বর্তমানে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিক্ষক বদলি ও পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায় থেকে বেশ কিছু বদলি ও সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।

তবে এসব আদেশের পর সংশ্লিষ্ট শিক্ষকেরা কর্মস্থলে যোগদান করলেও তাদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ না করায় বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকেরা নিজ নিজ আইডি ব্যবহার করে আইপিইএমআইএসে প্রবেশ করে তাদের অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি ও সংযুক্তির তথ্য হালনাগাদ করতে পারবেন।

এ ছাড়া বদলি বা সংযুক্তির আদেশসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

চিঠিতে বদলি ও সংযুক্তির আদেশের পর যোগদান করা শিক্ষকদের তথ্য সংযুক্তিতে উল্লেখিত ধাপ অনুসরণ করে আইপিইএমআইএসে অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

‘ঘুস.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি

‘ঘুস.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

আরও পড়ুন

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে জরুরি নির্দেশনা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম