Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ফাজিল পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

Advertisement

Icon

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

ফাজিল পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। ছবি: যুগান্তর

Advertisement

ফাজিল পাশ পরীক্ষা-২০২৫, কেন্দ্রের পরিবেশ নকলমুক্ত রাখতে না পারলে তৎক্ষণাত কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। 

তিনি বলেন, শিক্ষার্থীরা নকল করার সুযোগ পেলে ক্লাসমুখী হবে না, এটাই স্বাভাবিক। শত চেষ্টা করেও মাদ্রাসার শিক্ষার্থী বৃদ্ধি করা সম্ভব হবে না। নকল রোধে শুধু শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার মধ্যে সীমাবদ্ধ থাকা হবে না, প্রয়োজনে কেন্দ্র বাতিল ও কেন্দ্র সচিবদের বাদ দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ও তা পর্যবেক্ষণ এর ব্যবস্থা গ্রহণের বিষয়েও জোর দেন। 

সোমবার (১২ অক্টোবর) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফাজিল (স্নাতক) পাশ পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা বিভাগের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভাইস চ্যান্সেলর।   

  

ভাইস চ্যান্সেলর বলেন, নতুন করে ফাজিল ও কামিল মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি করার চেয়ে বিদ্যমান মাদরাসাগুলোতে শিক্ষার্থী সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আরো নজর দিতে হবে। পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি নিয়ে অধ্যক্ষদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, বর্তমান ফাজিল পাশ ও কামিল মাস্টার্স কোর্স আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে সিলেবাস সমন্বয় করে তৈরি করা হয়েছে। এতে কোর্স সংখ্যা বেড়েছে। ফাজিল পাশ কোর্সে আগে ছিল ৪টি, বর্তমানে হয়েছে ৭টি। কামিলে আগে ছিল ৪টি, বর্তমানে ৭টি। কোর্স বাড়ার কারণেই ফরম পূরণের ফি বৃদ্ধি পেয়েছে। 

সভায় আগত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তারা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের মতামত ব্যক্ত করেন। 

উল্লেখ্য, ফাজিল পাশ পরীক্ষা-২০২৫ আগমী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

ফাজিল পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

ফাজিল পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম