Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

Advertisement

দেশীয় ও আন্তর্জাতিক কারিকুলামে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণ এবং উচ্চশিক্ষায় সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। 

এ ক্ষেত্রে ভর্তি নীতিমালা, শিক্ষাগত যোগ্যতার সমমান নির্ধারণ এবং ভর্তি পরীক্ষার কাঠামো আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মো. মোর্শেদুল ইসলাম।

সেমিনারে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আন্তর্জাতিক শিক্ষা ও মূল্যায়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এর মূল প্রতিপাদ্য ছিল ‘সব কারিকুলামের শিক্ষার্থীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও পথ সম্প্রসারণ’।

সেমিনারে আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনা করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান নীতিগত ও কাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ও লেভেল ও এ লেভেলের শিক্ষাগত যোগ্যতার সমমান নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষার সঙ্গে বিভিন্ন কারিকুলামের শিক্ষার্থীদের প্রস্তুতির সামঞ্জস্যের বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় বলা হয়, মেধাভিত্তিক নির্বাচন ও শিক্ষার মান বজায় রাখার পাশাপাশি সব কারিকুলামের শিক্ষার্থীদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। জাতীয় ও আন্তর্জাতিক কারিকুলামের পাঠ্যক্রম এবং মূল্যায়নপদ্ধতির পার্থক্য বিবেচনায় নিয়ে ভর্তি প্রক্রিয়াকে আরও সহজবোধ্য ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় হয়। মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের পক্ষে বিষয়গুলো তুলে ধরেন সানিডেইল স্কুলের অধ্যক্ষ ইয়াসমিন হাবিব।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

আলোচনায় ইংলিশ মিডিয়াম শিক্ষার অবদানও তুলে ধরা হয়। আন্তর্জাতিক মানের শিক্ষা, ইংরেজি ভাষায় দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধারার শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা হয়। 

পাশাপাশি আন্তর্জাতিক কারিকুলাম ও মূল্যায়নব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষায় ভর্তির শর্ত ও প্রক্রিয়ার সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, পিয়ারসন এডেক্সেল ও অক্সফোর্ড একিউএর প্রতিনিধিরা।

সেমিনারে অংশগ্রহণকারীরা সরকার, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত সংলাপ ও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে বিভিন্ন কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের বাধা চিহ্নিত করা এবং বাস্তবসম্মত নীতিগত সমাধান বের করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন চার বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন চার বই

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

মাহদী আমিন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

শিক্ষাকে কেনাবেচার পণ্য বানানো যাবে না: সাইফুল হক

শিক্ষাকে কেনাবেচার পণ্য বানানো যাবে না: সাইফুল হক

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার

পুনশ্চ : এদেশে প্রাথমিক শিক্ষা সর্বজনীন হয় না কেন

পুনশ্চ : এদেশে প্রাথমিক শিক্ষা সর্বজনীন হয় না কেন

আরও পড়ুন

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

ফাজিল পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

ফাজিল পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম