Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন চার বই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন চার বই

Advertisement

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই যুক্ত করা হবে। সেখানে খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এসব বিষয় যুক্ত করা হচ্ছে।

এসব বইয়ের পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। আগামী জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে শিক্ষার্থীরা এসব বই বিনামূল্যে পাবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে। 

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে খেলাধুলা, আনন্দময় শিক্ষা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে নতুন বই ও বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও আমার সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বই যুক্ত হচ্ছে। ষষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষাবিষয়ক বইয়েও কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ব্যাপক পরিমার্জন করা হচ্ছে।

এনসিটিবি সূত্র জানায়, পাঠ্যবইয়ের পরিবর্তন দুইভাবে করা হচ্ছে। এক পর্যায়ে বাক্য, শব্দ ও ভাষাগত ছোটখাটো সংশোধন হচ্ছে। অন্য পর্যায়ে বিষয়বস্তু ও অ্যাকটিভিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ের ঘটনা নতুনভাবে যুক্ত করা হচ্ছে। 

পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও স্মৃতিচিহ্ন, আধুনিক প্রযুক্তি, খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও খেলাধুলাবিষয়ক নতুন বিষয় যুক্ত হচ্ছে। রোবোটিক্স, এআই ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এর উদ্দেশ্য। ২০২৭ সালের পাঠ্যপুস্তকে যতটুকু সম্ভব পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করা হচ্ছে। তবে ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে সংস্কার আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন

পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার

ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার

যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা

পাঠ্যবইয়ে আসছে ব্যাপক পরিবর্তন যুক্ত হচ্ছে জিয়াসহ নেতাদের ভূমিকা

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

মাহদী আমিন ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

আরও পড়ুন

নতুন উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নতুন উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

শিক্ষামন্ত্রী নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম