Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান-নূর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান-নূর

Advertisement

ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। সমান সংখ্যক ভোট পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি নিউএজের সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামীর সময় পত্রিকার উপ-প্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ। দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে এক বছর করে তারা দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে আয়োজিত নির্বাচনে নতুন এ কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শাহেদ মতিউর রহমান (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক খবরের কাগজ), কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হাসান আদিব (জাগো নিউজ২৪.কম)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ এবং সাবেক সভাপতি নিজামুল হক। 

এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সদস্য‍দের কল‍্যাণে একটি ‘কল‍্যাণ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান-নূর

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান-নূর

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, শাহবাগে বিক্ষোভ

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, শাহবাগে বিক্ষোভ

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

‘এভাবে নীরবে একরাশ অভিমান নিয়ে চলে গেলা!’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম