Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মাদ্রাসা প্রধানদের জন্য নতুন নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

মাদ্রাসা প্রধানদের জন্য নতুন নির্দেশনা

ফাইল ছবি।

Advertisement

নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টসহ আর্চারি শুটিং ও হাকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (১ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রশিক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া স্বাক্ষরিত চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, দেশের ক্রীড়ার উন্নয়নে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভবিষ্যতে সুস্থ, আত্মবিশ্বাসী ও পেশাদার নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ অবস্থায় নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টসহ আর্চারি শুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য মাদ্রাসা প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক দশকে মাদ্রাসা বোর্ডে পাশের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?

এক দশকে মাদ্রাসা বোর্ডে পাশের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?

৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি ৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষককে শোকজ, বন্ধ বেতন-ভাতা

৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষককে শোকজ, বন্ধ বেতন-ভাতা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে মোজাম্মেল হোসেন খান

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে মোজাম্মেল হোসেন খান

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

আরও পড়ুন

মাদ্রাসা প্রধানদের জন্য নতুন নির্দেশনা

মাদ্রাসা প্রধানদের জন্য নতুন নির্দেশনা

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ, নম্বর কত পেলেন

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ, নম্বর কত পেলেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম