Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

Advertisement

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। আগামী দুয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি নীতিমালা দুয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করব।’

ভর্তি বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি সুস্পষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ না করলেও জানান যে, পরীক্ষার অন্তত এক মাস আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। এই হিসাব অনুযায়ীই মূলত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, পরীক্ষার অন্তত এক মাস আগে আবেদন শুরু হওয়ায় তার তিন থেকে চার দিন আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি সপ্তাহের শেষ নাগাদ অথবা আগামী সপ্তাহের শুরুতেই অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ

মেডিকেল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তিন দিন পর উদ্ধার মরদেহ

আরও পড়ুন

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি বোর্ডের

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম