Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

Advertisement

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) ছাত্রদলের এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

এ সময় মো. আতিকুর রহমান বলেন, রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; রাজনীতির প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-কষ্ট উপলব্ধি করা এবং মানবিক দায়বদ্ধতা পালনের মধ্যে। তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস মানবিক ও জনকল্যাণমুখী রাজনীতিরই একটি প্রতিফলন।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। সেই মানবিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণসহ এ ধরনের মানবিক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বাকৃবিতে ছাত্রদলের খাবার ও পানি বিতরণ

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

ইউজিসি সদস্য ড. মামুন বেকারত্ব কমাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের আহ্বান

বেকারত্ব কমাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের আহ্বান

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম