Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চবিতে রাতভর বোমাতঙ্ক! শেষে যা পাওয়া গেল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৫ পিএম

চবিতে রাতভর বোমাতঙ্ক! শেষে যা পাওয়া গেল

কালো টেপে মোড়ানো বোমা সদৃশ রহস্যময় বস্তু। ছবি: সংগৃহীত

Advertisement

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম আইন অনুষদের পশ্চিম পাশে দেখা গেছে বোমাসদৃশ একটি বস্তুর।

রাতে খবর জানাজানি হলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ওই স্থানকে ঘিরে ফেলে পুলিশ।

কালো টেপে মোড়ানো বস্তুটি কত বিপজ্জনক হতে পারে তা নিয়ে চলে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা।

এটি বোমা কিনা নিশ্চিত করতে ডেকে আনা হয় সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে।

বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সঙ্গে করে নিয়ে আসেন বোমা নিষ্ক্রিয়করণের সরঞ্জাম।

শুক্রবার সকাল ১০টায় সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে হাজির হন।

তারা চারপাশ পর্যবেক্ষণের পর সকাল সাড়ে ১০টার দিকে দূর থেকে এটিকে ফাটিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করেন।

কিন্তু সামান্যতমও ফাটেনি বোমাটি। কারণ দেখা গেল রহস্যময় ওই বস্তুটি আদৌ বোমা বলে কিছু ছিল না।

কালো ট্যাপের ভেতরে পাওয়া গেল একটি বেগুন!

বেগুনটিকে বোমার আকার দিতে কে বা কার একে কালো ট্যাপ দিয়ে মুড়িয়ে এর দুই পাশে লাল কালো ইলেকট্রিক তার লাগিয়ে দিয়েছিল বলে জানান সিএমপি বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।

আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ এ কাজ করে থাকতে পারেন বলে জানান রাজেশ বড়ুয়া।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ক্যাম্পাসে এমন রসিকতা আইনত অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা।

যে বা যারা এটি করেছে দ্রুত খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

 

Advertisement

চবি বোমা

Advertisement

আরও পড়ুন

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষের বাইরে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষের বাইরে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম