Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ক্যারিয়ার্সহাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০১৮, ০৪:৪৭ পিএম

ক্যারিয়ার্সহাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা

Advertisement

ক্যারিয়ার্সহাব আয়োজিত ঢাকার বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হাইয়ার স্টাডিজে অনুষ্ঠিত হয়ে গেলো “এব্রোড ইউনিফাইড পাথওয়ে প্রোগ্রাম (এইউপিপি)”-এর উদ্বোধনী অনুষ্ঠান।  

উক্ত এইউপিপি কর্মসূচিটি বাংলাদেশের মানসম্মত অস্ট্রেলিয়ার আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের শিক্ষাগত কর্মসূচিতে অংশগ্রহণ করতে সহায়তা করবে। 

দেশের ছাত্রছাত্রীদের প্রবাসে পড়াশোনা করার প্রধান দুটি সমস্যা হচ্ছে অতিরিক্ত খরচ এবং উপযুক্ত পাঠ্যক্রম এর অভাব। এইউপিপি কর্মসূচী দেশের ছাত্রছাত্রীদের এই প্রতিকূলতাগুলো অতিক্রম করতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, ক্যারিয়ারসহাবের চেয়ারম্যান এম নাঈম হোসেন, এটিএমসি অস্ট্রেলিয়ার ডিরেকটর অ্যাডমিশন (অফশোর) জেসন প্রাইস, এবং প্রজেক্ট অফিসার এইউপিপি পিউশ পান্ডে।

ক্যারিয়ারসহাবের চেয়ারম্যান এম নাঈম হোসেন এউপিপি'র সামগ্রিক কাঠামো এবং ক্যারিয়ারসহাবের সাথে অস্ট্রেলিয়ান টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ (এটিএমসি), চার্লস ডারউইন ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি অষ্ট্রেলিয়া এবং সানশাইন কোস্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক অংশীদারিত্বের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।  

ড. আতিউর রহমান এউপিপি নিয়ে তার আশাবাদ প্রকাশ করে বলেন, দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। জেসন প্রাইস এবং পিউশ পান্ডে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অস্ট্রেলিয়ান শিক্ষাক্রমের বিভিন্ন উপকারিতা এবং অস্ট্রেলিয়ান জীবনের ইতিবাচক অভিজ্ঞতা থেকে ছাত্রছাত্রীরা কি কি শিক্ষা নিতে পারে তা বর্ণনা করেন।

Advertisement

ক্যারিয়ার্সহাব

Advertisement

আরও পড়ুন

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম