দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিল ঢাকা কলেজ ছাত্রদল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে দুই শিক্ষার্থীকে সহায়তা দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ফাইনাল পরীক্ষার ফরম পূরণে আর্থিক সংকটে থাকা দুই শিক্ষার্থীকে সহায়তা দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকারের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে মো. জিয়াউর রহমান খন্দকার বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থমকে না যায়, সে লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীবান্ধব ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

