Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাব্বানীর জিএস পদ ও ভর্তি বাতিল চেয়ে আইনি নোটিশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:২৮ পিএম

রাব্বানীর জিএস পদ ও ভর্তি বাতিল চেয়ে আইনি নোটিশ

রাব্বানী ও রাশেদ। ফাইল ছবি

Advertisement

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঢাকসুর জিএস পদ ও ঢাবিতে অবৈধ ভাবে এমফিলে ভর্তির সব কার্যক্রম বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তার এমফিলে অবৈধ ভর্তির কার্যক্রেমের সঙ্গে কারা কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করতে বলা হয়েছে। 

ঢাকসুর অপর জিএস প্রার্থী মো. রাশেদ খান ও এফ রহমান হলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার পক্ষে পৃথক দুটি নোটিশটি পাঠান আইনজীবী হাসনাত কাইয়ুম। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। 

তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে তার ছাত্রত্ব বাতিল ও জিএস পদ থেকে অপসারণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময়  দেওয়া হয়েছে। অন্যাথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে অবৈধভাবে কক্ষ দখল করে হলে থাকার অভিযোগ উঠে।  আবাসন সংকটের মধ্যেই সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষে তার অবস্থান নিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Advertisement

রাব্বানীর জিএস আইনি নোটিশ রাশেদ

Advertisement

আরও পড়ুন

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

শিক্ষক নিবন্ধনের বাংলা পরীক্ষার নম্বর ১৫, প্রশ্ন হবে যেসব বিষয়ে

শিক্ষক নিবন্ধনের বাংলা পরীক্ষার নম্বর ১৫, প্রশ্ন হবে যেসব বিষয়ে

নিকাব ইস্যুতে ঢাবির শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

নিকাব ইস্যুতে ঢাবির শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম