Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নিকাব ইস্যুতে ঢাবির শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

নিকাব ইস্যুতে ঢাবির শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) ক্লাসে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তারা এ প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করেন ওই শিক্ষক। এসব আচরণের প্রতিবাদে তারা লাল কার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে বৈষম্য, অপমান ও হয়রানির পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানান তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যবহৃত স্লোগান ছিল, ‘রেড কার্ড টু রেসিস্ট, ক্লাসিস্ট অ্যান্ড হিপোক্রিট’ এবং ‘রেড কার্ড টু দোজ হু সাপোর্ট ডিসক্রিমিনেশন, হিউমিলিয়েশন অ্যান্ড বুলিং’। অর্থাৎ বর্ণবাদী, শ্রেণিবিদ্বেষী ও দ্বিচারিতাপূর্ণ আচরণ এবং বৈষম্য, অপমান ও হয়রানির সমর্থকদের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান তারা।

এ বিষয়ে ঢাবি শিক্ষার্থী আতিক খন্দকার বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষার্থীর স্বাধীনতা সংকুচিত করার প্রবণতা শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার আস্থার সম্পর্ককে ক্রমশ ক্ষয় করে দিচ্ছে। শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা খর্ব করার আমি তীব্র নিন্দা জানাই। যাদের পোশাক ও মতপ্রকাশের স্বাধীনতা পদদলিত হয়েছে এবং হচ্ছে, তাদের সঙ্গে সংহতি জানিয়ে আমি মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করছি।’

তিনি আরও বলেন, ‘তাসনিম সিরাজের মতো শিক্ষকদের নৈতিকভাবে বর্জন করি, যারা ব্যক্তিগত অস্বস্তির দোহাই দিয়ে অন্যের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন এবং শিক্ষার্থীদের মতাদর্শের প্রতি আগ্রাসী আচরণ করেন। একজন মানুষের অস্বস্তি কখনোই অন্যের স্বাধীনতার মাপকাঠি হতে পারে না। শ্রেণিকক্ষের ভেতরে পোশাক নিয়ে হেনস্তার প্রতিবাদকে ট্রেন্ডে পরিণত করি। আমাদের শ্রেণিকক্ষকে স্বাস্থ্যকর আলোচনা ও জ্ঞানচর্চার মুক্তাঙ্গন হিসেবে পুনরুদ্ধার করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আজ ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুমে তাসনিম সিরাজ মাহবুবের অন্যায়, বর্ণবাদী, বৈষম্যমূলক আচরণ এবং দ্বিচারিতার বিরুদ্ধে মুখে কালো কাপড় পরিধান করে এবং লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানায়। একই সঙ্গে তারা অন্যায়ের সমর্থকদের প্রতিও ঘৃণা ব্যক্ত করেন।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিকাব ইস্যুতে ক্লাসরুমে মুখে কালো কাপড় বেঁধে এলেন সামিনা লুৎফা

নিকাব ইস্যুতে ক্লাসরুমে মুখে কালো কাপড় বেঁধে এলেন সামিনা লুৎফা

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

আরও পড়ুন

নিকাব ইস্যুতে ঢাবির শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

নিকাব ইস্যুতে ঢাবির শিক্ষক তাসনিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা

উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম